ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে পৌঁছে অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন হাজার সদস্য। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্যও এতে যুক্ত হয়েছেন।
আয়োজনে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।