বাংলাদেশ সেনাবাহিনীতে প্রযুক্তি খাতে কাজ করতে আগ্রহীদের জন্য নতুন নিয়োগের সুযোগ এসেছে। আর্মি ওয়ার গেম সেন্টারে সফটওয়্যার প্রোগ্রামার পদে চারজন জনবল নেওয়া হবে। পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের বিষয়ে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে (ওওপি) দক্ষতা থাকা আবশ্যক।
পদটিতে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। ২০২৬ সালের ৩১ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা ও সংশ্লিষ্ট শর্তের ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি নবায়নের সুযোগ থাকতে পারে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ময়মনসিংহের মোমেনশাহী সেনানিবাস।আবেদন করতে আগ্রহীদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা, প্রোগ্রামিং দক্ষতা ও কাজের অভিজ্ঞতা উল্লেখ করে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে hr.iwgss@gmail.com ঠিকানায়।
সিভিতে সাম্প্রতিক রঙিন ছবি, যোগাযোগের ফোন নম্বর, ই-মেইল ও পূর্ণ ঠিকানা অন্তর্ভুক্ত করতে হবে।আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাঠানোর পাশাপাশি মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সব শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।