আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কমিয়ে দেওয়া হবে। বিদ্যুতের চাহিদা মেটাতে সোলারের ব্যাপারে নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার ।
রোববার (১ নভেম্বর) ঢাকায় বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে সোলারের জন্য কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করা হচ্ছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও অফ গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না।
এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে উল্লেখ করে বিদ্যুমন্ত্রী জানান, সে জন্য সোলারে যেতে হবে। এখান থেকে পরিত্রাণ পেতে হবে।




