সেলস রিপ্রেজেন্টেটিভ পদে ২৫০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। নিয়োগে কোনো পূর্বঅভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়নি।

প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, সেলস রিপ্রেজেন্টেটিভ পদে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে কাজ করতে হতে পারে। পদটির মাসিক বেতন ১১ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত, যা গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হবে।

এ ছাড়া কর্মীদের জন্য টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, পণ্যভিত্তিক ইনসেনটিভ, ঈদ বোনাস এবং পদোন্নতির সুযোগ রয়েছে।আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নির্ধারিত ঠিকানা ও সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৬।