বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই বছর মেয়াদি ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব প্রকল্পে’ জরুরি ভিত্তিতে দুই পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ দেওয়া হবে বইমেলা ইউনিট ইনচার্জ ও সংগঠক পদে। বইমেলা ইউনিট ইনচার্জ পদে মাসিক বেতন ২৮ হাজার টাকা এবং সংগঠক পদে ২৪ হাজার টাকা। প্রথম পদে স্নাতকোত্তর এবং দ্বিতীয় পদে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের শর্ত শিথিলযোগ্য। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

নির্বাচিতদের বই সংগ্রহ, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, হিসাব সংরক্ষণসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। আবেদন করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট থেকে নির্ধারিত সিভি ফরম্যাট ডাউনলোড করে পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে। সাক্ষাৎকারের সময় জীবনবৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ এবং এক কপি ছবি সঙ্গে আনতে হবে।