আগস্ট মাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। সপ্তাহে দুই দিন ছুটিসহ দুটি পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে প্রতিষ্ঠানটি।এর মধ্যে ‘ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড কমিউনিকেশন’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ থেকে ৯ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ফিনটেক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংকিং খাতে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এই পদের আবেদনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৬।
অন্যদিকে ‘অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার—আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি’ পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে। এ পদের জন্য বিএসসি বা এমএসসি ডিগ্রির পাশাপাশি কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর্থিক প্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
এই পদের আবেদন শেষ হবে ২৯ আগস্ট ২০২৬।দুটি পদই পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। চাকরির সঙ্গে মোবাইল বিল, বছরে দুইটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিমার সুবিধা রয়েছে।
যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া নগদের ক্যারিয়ার পোর্টাল অথবা সংশ্লিষ্ট চাকরির ওয়েবসাইটে পাওয়া যাবে।
নগদে নতুন চাকরির সুযোগ, দুই পদে চলছে আবেদন
আগস্ট মাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। সপ্তাহে দুই দিন ছুটিসহ দুটি পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ‘ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড কমিউনিকেশন’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। স্
প্রিয় বাংলাদেশচাকরি


