সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।সফটওয়্যার ডেভেলপমেন্টের বাস্তব অভিজ্ঞতা এবং Gitসহ আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিস সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এটি পূর্ণকালীন অফিসভিত্তিক চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা ২৯ থেকে ৩৬ বছর। কর্মস্থল ঢাকা।বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের ১৬ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।




