গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০২ জন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে।



