মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. সোহেল (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আভিযানিক দল।এ সময় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেলকে আটক করা হয়। গ্রেপ্তার সোহেল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আদালতে তার বিরুদ্ধে সাজা ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান তিনি। বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে এতদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
এসআরবি জানিয়েছে, আদালতের দেওয়া সাজা কার্যকরের জন্য গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।