সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে সাতজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া পাহারার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে ৪৮ বিজিবি।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫১ সীমান্ত পিলারের ৩৩নং সাব পিলারের পাশ দিয়ে বিএসএফ সাত জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। সে সময় বিজিবি সদস্যরা পুশইন রুখে দিয়ে তাদের সীমান্তের ভারতীয় অংশে ফিরে যেতে বাধ্য করেন। বর্তমানে সীমান্ত পিলারের প্রায় ৫০ গজ ভারতীয় অংশে ওই সাত জন অবস্থান করছেন।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক জানান, কালাইরাগ সীমান্তের শূন্যরেখা থেকে ২০–২৫ গজ ভেতরে বাংলাদেশের দিকে সাতজনকে এনে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সদস্যরা তা প্রতিহত করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় পণ্ড
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে সাতজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া পাহারার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে ৪৮ বিজিবি। বৃ
