পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার বিকেলে উপজেলার মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি কাউখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরে একই বছরের অক্টোবর মাসে থানায় মামলা করা হয়। ওই মামলাতেই অলোক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে।কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় কাউখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি কাউখালী উপ
প্রিয় বাংলাদেশসারা দেশ


