মালয়েশিয়ায় চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছেন। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯ হাজার ৭০০টির বেশি অভিযান চালানো হয়েছে।অভিযান চলাকালে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এ তথ্য জানিয়েছেন।
সোমবার কুয়ালালামপুরের একটি আবাসিক এলাকায় অভিযান শেষে সাংবাদিকদের তিনি জানান, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৬০ দিনে প্রতিদিন গড়ে ৩৭টির মতো অভিযান পরিচালিত হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে ৩৫ হাজারের বেশি অভিবাসীকে সরাসরি অভিবাসন বিভাগের অভিযানে আটক করা হয়। অন্যদের বিভিন্ন প্রবেশপথ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আটক করা হয়েছে।
অভিবাসন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযানে মূলত বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অনুমোদিত ওয়ার্ক পারমিটের শর্ত ভেঙে অন্য খাতে কাজ করার মতো অনিয়ম শনাক্ত হয়েছে।শুধু অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের বিরুদ্ধেই নয়, তাদের নিয়োগ দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং আশ্রয় বা ব্যবসার জায়গা ভাড়া দেওয়া মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আইন ভঙ্গের অভিযোগে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিবাসন বিভাগ সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য থাকলে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিজের হাতে আইন তুলে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছেন। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯ হাজার ৭০০টির বেশি অভিযান চালানো হয়েছে
প্রিয় বাংলাদেশসারা দেশ


