জরুরি উন্নয়নকাজের জন্য আজ মঙ্গলবার ঢাকার জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস জানিয়েছে, নির্ধারিত এলাকার আশপাশেও এ সময়ে গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না কেরানীগঞ্জের কয়েক এলাকায়
জরুরি উন্নয়নকাজের জন্য আজ মঙ্গলবার ঢাকার জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, পানগাঁও ভাল্ভ স্টেশনে
প্রিয় বাংলাদেশসারা দেশ


