যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে জয় পেয়েছেন প্যানেলটির প্রার্থীরা।
যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। ৬০২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৮০ জন।
শনিবার (২৮ নভেম্বর) সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মহাসিন আলী বেসরকারিভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
প্রাথমিক ফলাফলে সভাপতি পদে সৈয়দ এ. এইচ. সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট।
সহ-সভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. নুর আলম পান্নু ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মো. ইমদাদুল হক (ইমদাদ) পেয়েছেন ১১৮ ভোট এবং মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মো. ওজিহুর রহমান ১৩৪, কামরুন নাহার কণা ১৪৮ এবং মোছা. রিনা আখতার (মিলি) ৫৭ ভোট পেয়েছেন।
সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সংসদের সদস্য পদে শামস ইমরান ৩৯২ ভোট এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের এ বিজয়কে সমিতিতে তাদের সাংগঠনিক শক্তি ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।