সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। এর ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার তথ্য অধিদপ্তরের প্রকাশিত এক প্রজ্ঞাপনে নিবন্ধন পুনর্বহালের বিষয়টি জানানো হয়।এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করেছিল। পরে নিবন্ধন ফিরে পেতে কর্তৃপক্ষ আবেদন করলে সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে তা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল বাংলা এডিশন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যাত্রার শুরু থেকেই জুলাই আন্দোলন, ইসলাম ও মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, নিপীড়িত মানুষের অধিকার এবং আন্তর্জাতিক নানা বিষয়ে সংবাদ প্রকাশের কথা জানিয়েছিল পোর্টালটি।
নিবন্ধন বাতিলের কারণে কয়েক মাস কার্যক্রমে বড় বাধার মুখে পড়লেও বর্তমান সরকারের সিদ্ধান্তে সেই বাধা দূর হয়েছে। নিবন্ধন পুনর্বহালের পর সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছে বাংলা এডিশন কর্তৃপক্ষ।
পুনর্বহাল হলো বাংলা এডিশনের নিবন্ধন, ফের আনুষ্ঠানিক সংবাদ কার্যক্রম
সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। এর ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি। রোববার তথ্য অধিদপ্তরের প্রকাশিত এক প্
প্রিয় বাংলাদেশসারা দেশ


