রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে পৃথক ‘পিংক বাস’ সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এই বিশেষ বাসগুলোতে চালক এবং কন্ডাক্টর— উভয় পদে নারী কর্মীই দায়িত্ব পালন করবেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করবেন।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই সেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি। উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন রেলপথ ও সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
বাসের রুটসমূহ:রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে এই বাসগুলো যাতায়াত করবে। এর মধ্যে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০ ও ১২ থেকে মতিঝিল, আব্দুল্লাহপুর-জিপিও এবং মোহাম্মদপুর-মতিঝিল রুট উল্লেখযোগ্য। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বাস চলাচল করবে। ঢাকার বাইরে চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি এবং বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এই খাত নারী কর্মসংস্থান বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখবে।
রাজধানীতে নারীদের যাতায়াত সুগমে বিআরটিসির ‘পিংক বাস’ চালুর ঘোষণা
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে পৃথক ‘পিংক বাস’ সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এই বিশেষ বাসগুলোতে চালক এবং কন্ডাক্টর— উভয় পদে নারী কর্মীই দ
প্রিয় বাংলাদেশসারা দেশ


