কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপুত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আটক তুহিন হোসেনের বিরুদ্ধে পুরোনো একটি মোটরসাইকেল আত্মসাতের অভিযোগ সামনে এসেছে।অভিযোগকারী আসাদুল্লাহ সোহাগ দাবি করেছেন, ২০২৫ সালে তার মোটরসাইকেল কৌশলে নিয়ে যাওয়ার ঘটনায় তুহিনের বিরুদ্ধে অভিযোগ করা হলেও সে সময় নিয়মিত মামলা হয়নি। তার দাবি, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তুহিনের যোগাযোগ থাকায় বিষয়টি সাধারণ ডায়েরি পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
শনিবার অপ্রতিম হত্যায় তুহিন আটকের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো অভিযোগের নথি প্রকাশ করেন সোহাগ। তার ভাষ্য অনুযায়ী, পরিচয়ের সুযোগ নিয়ে তুহিন মোটরসাইকেলটি কিছু সময় চালানোর কথা বলে নিয়ে যান। পরে সেটি আর ফেরত দেওয়া হয়নি।
অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে সদর দক্ষিণ থানার সালমানপুর এলাকায় ঘটনাটি ঘটে। এর আগে ২৭ মার্চ পদুয়ার বাজার বিশ্বরোডের একটি শোরুম থেকে ২ লাখ ৫ হাজার টাকা দিয়ে সুজুকি মনোটন মোটরসাইকেলটি কেনা হয়েছিল।
বিষয়টি নিয়ে সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, পুরোনো জিডির বিষয়টি পুলিশের নজরে এসেছে। অপ্রতিম হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে আগের অভিযোগটিও যাচাই করা হবে।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছের সিসিটিভি ফুটেজে তুহিনের সঙ্গে অপ্রতিমকে দেখা যাওয়ার পর তাকে আটক করে পুলিশ। পরে তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের মায়ের খোয়া যাওয়া আইফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুই কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
অপ্রতিম হত্যা: তুহিনের বিরুদ্ধে পুরোনো মোটরসাইকেল আত্মসাতের অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপুত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আটক তুহিন হোসেনের বিরুদ্ধে পুরোনো একটি মোটরসাইকেল আত্মসাতের অভিযোগ সামনে এসেছে।অভিযোগকারী আসাদুল্লাহ সোহাগ দাবি করেছেন, ২০২৫ সালে তার মোটরসাইকেল ক
প্রিয় বাংলাদেশসারা দেশ


