নাটোরের লালপুর উপজেলায় আজ মানবদেহের জন্যে ক্ষতিকর সোডিয়াম হাইড্রো সালফেট এবং নকল আয়ুর্বেদ সিরাপ বিক্রি করার দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার উত্তর লালপুর এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মানবদেহের জন্যে ক্ষতিকর সোডিয়াম হাইড্রো সালফেট এবং নকল আয়ুর্বেদ সিরাপ বিক্রি করার দায়ে খোরশেদ ষ্টোরের মালিক খোরশেদ আলমকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ এবং ৪৫ ধারায় এ জরিমানা আরোপ করা হয়। পরে জব্দকৃত ক্ষতিকর এবং নকল পণ্য ধ্বংস করা হয়। এ সময় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।