কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে প্রসিকিউশন। অভিযোগে একরামুল হককে অবৈধভাবে আটক, অপহরণ, কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা এবং হত্যার নির্দেশ ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের একটি এলাকা থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। একরামুল টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
একরাম হত্যা মামলা: ট্রাইব্যুনালে মিফতাহ ও বদি
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গ
প্রিয় বাংলাদেশসারা দেশ


