মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার আতিকুর রহমান ওরফে রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটী গ্রামের অ্যাম্বুলেন্সচালক রেজাউল করিম খান ওরফে মিলন (৪১)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের পর মানিকগঞ্জের বেউথা মোড় এলাকায় নজরদারি বাড়ানো হয়। পরে বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের একটি সরকারি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অ্যাম্বুলেন্সে থাকা ফরিদ ও আতিকুরের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা চালক রেজাউলকেও গ্রেপ্তার করা হয়।
ডিবির দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। জব্দ করা সরকারি অ্যাম্বুলেন্সটির আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা।পুলিশ আরও জানায়, রেজাউল ২০১৩ সালের মে মাস থেকে চুক্তিভিত্তিক চালক হিসেবে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। হাসপাতালের চারটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি তিনি চালাতেন।
ডিবির দাবি, গ্রেপ্তার ফরিদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। আতিকুর তার সহযোগী হিসেবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, অভিযুক্ত চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সরকারি রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স কীভাবে মাদক পরিবহনে ব্যবহৃত হলো, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
সরকারি অ্যাম্বুলেন্সে ১ হাজার ৫০০ ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহন
প্রিয় বাংলাদেশসারা দেশ


