স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মূল কারণ দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল হওয়া জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ।
একদিকে তাঁর শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ ও পদোন্নতি, অন্যদিকে বড় ধরনের দুর্নীতির অভিযোগ প্রশাসনিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেও ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সাবেক এক মন্ত্রীর প্রভাব খাটিয়ে ও নির্দেশনা মেনে প্রায় ৪০টি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবে না করিয়েই শতভাগ বিল তুলে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে দুদকে।
এলজিইডিতে নিজস্ব সিন্ডিকেট তৈরি করে পছন্দের জায়গায় কর্মকর্তাদের পদায়ন ও বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মূল কারণ দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল হওয়া জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন
প্রিয় বাংলাদেশসারা দেশ


