এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী নিজেদের ফল নিয়ে সন্তুষ্ট নন, তাঁদের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এবার ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আবেদনের পর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ফি দিতে হবে। দুই পত্রের বিষয়ে দুই পত্রের জন্যই আবেদন করতে হবে।প্রতি পত্রের জন্য পুনঃনিরীক্ষণের ফি ১৫০ টাকা। বিকাশ, নগদ ও সোনালী সেবার মতো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
ফি দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে। একবার ফি পরিশোধ হয়ে গেলে আবেদন পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং জমা দেওয়া অর্থ ফেরতযোগ্য নয়।শিক্ষা বোর্ড জানিয়েছে, পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ই-পোর্টালের বাইরে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট, ফি ১৫০ টাকা
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী নিজেদের ফল নিয়ে সন্তুষ্ট নন, তাঁদের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।চলতি
প্রিয় বাংলাদেশসারা দেশ


