বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে রাইস মিল মালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে তামার তার খুলে নিয়ে গেছে। রোববার রাতে উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ থানার ওসি এসব তথ্য দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত মোহাম্মদ আলী সরকার শিবগঞ্জ উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম পূর্বপাড়ার মৃত কছির উদ্দিনের ছেলে। তিনি রোববার রাতে ফেনিগ্রাম ফুলতলা এলাকায় নিজের রাইস মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই মিলে হানা দেয়।
তারা পেছনের দরজা দিয়ে মিলের মধ্যে প্রবেশ করে। দুর্বৃত্তরা হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাতে মোহাম্মদ আলীকে হত্যা করে। এরপর মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে তামার তারগুলো নিয়ে যায়।
মোহাম্মদ আলী সোমবার সকালে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা রাইস মিলে এসে বিছানায় তার হাত, পা ও মুখ বাঁধা লাশ দেখতে পান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা ট্রান্সফরমারের তামার তার চুরি করতে এসে রাইস মিল মালিক মোহাম্মদ আলীকে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর চিনে ফেলায় মাথায় আঘাতে তাকে হত্যা করে।
যাওয়ার আগে তারা মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে তারগুলো নিয়ে গেছে। তিনি বলেন, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, হত্যারহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
হাত-পা-মুখ বেঁধে রাইস মিল মালিককে হত্যা
বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে রাইস মিল মালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে তামার তার খুলে নিয়ে গেছে। রোববার রাতে উপজেলার সাবেক আ
