জামালপুর মাদারগঞ্জে জমিতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার কয়ড়া উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফারুক ফকির ঐ এলাকার মরহুম সেকান্দর ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফারুক ফকির তার জমিতে সেচের পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহশীষ রায় জানান, কয়ড়া এলাকায় ফারুক ফকির নামে একজন কৃষক সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি।