নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী (মাসদাইর) এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফতুল্লার গাবতলী এলাকায় আমানা গার্মেন্টসের বিপরীতে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক সংলগ্ন জেলা পরিষদের জমিতে অবৈধভাবে গড়ে তোলা টিনশেড গোডাউন ও গ্যারেজ। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সকাল ৭:০০ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, ইজিবাইকের একটি গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ৩টি ইজিবাইক গ্যারেজ (আলী, শহিদ ও আনোয়ারের) এবং ৪টি ঝুটের গোডাউন (আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার) সম্পূর্ণ পুড়ে গেছে।
ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ৩ গ্যারেজসহ ৪ ঝুটের গোডাউন
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী (মাসদাইর) এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও ছড়িয়ে পড়েছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রিয় বাংলাদেশসারা দেশ


