আজ ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী। বুধবার সকাল থেকে যশোরে বিস্তৃত কর্মসূচির মধ্য দেশের দক্ষিণ পশ্চিম জনপদের উন্নয়ন কারিগর খ্যাত তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০ টায় শহরের কারবালা কবর স্থানে গিয়ে বরেণ্য রাজনীতিকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপি কবর জিয়ারতের আয়োজন করলেও দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি, সরকারি কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। কবর জিয়ারত শেষে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়।
করব জিয়ারত এবং দোয়া মাহফিলে উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ , সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলি, তরিকুল ইসলামের বড় পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম , মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ। দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্য জীবী দলের আয়োজনে মুসল্লীদের মাঝে জায়নামাজ, টুপি, তাসবিহ বিতরণ করা হয়। এছাড়া জেলা সদর থেকে শুরু করে জেলা সকল উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হবে।




