লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফারজানা আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব গোলাম রববানী প্রধান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালে সৈনিক জনতার ঐতিহাসিক নতুন অধ্যায়ের সূচনা হয়। নভেম্বর মাসের প্রথমের দিকে দেশের বিরুদ্ধে নানা চক্রন্ত শুরু হয়। এর প্রেক্ষিতে ২ রা নভেম্বর গভীর রাতে তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। কিন্তু সিপাহি জনতার ঐক্যবদ্ধভাবে ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে জিয়াকে মুক্ত করা হয়।মেজর জিয়া একজন দক্ষ সেনা কর্মকর্তা ছিলেন। মরহুম জিয়াউর রহমান বলেছেন আমারা শান্তি ও শৃঙ্খলা চাই, শান্তিতে বসবাস করতে চাই। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ক্রান্তিলগ্নে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছেন।এমপি আরও বলেন আমারা দেখতে পাই জাতীয় পর্যায়ে দেশে ক্রান্তি বা অশান্তি আসে দেশের জনগন জাতীয়তাবাদী দল বিএনপিকে তখনই দায়িত্ব প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল্লাহ প্রধান,বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ প্রমুখ। শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।