কিছুদিন পরপর সেতুর ওপরের প্লেটে ঝালাই দিয়ে মেরামত করে আসছে সেতু কর্তৃপক্ষ। ভারী যানবাহন উঠলেই সেতুটি দুলতে থাকে। এ দূরবস্থা বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি বাসন্ডা বেইলি সেতুর।
বিকল্প না থাকায় এ সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বেইলি সেতুটিকে ১০ বছর আগে সেতু বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও নির্মাণ হয়নি নতুন সেতু। সেতুটি ভেঙে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ভারী যানচালক ও স্থানীয়রা।সওজের ঝালকাঠি কার্যালয় সূত্র জানায়, ১৯৮৯ সালে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ৩৯৪ ফুট ও প্রস্থ ২৫ ফুট। এ সেতু দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ ভারী যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচল করায় সেতুর স্টিলের পাটাতন ফেটে যায় এবং নাটবল্টু খুলে যায়। এ কারণে এটি বারবার মেরামত করা হলেও কয়েক দিনের মধ্যে আবার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
গাড়ি উঠলেই সেতুটি দুলতে থাকে। আর এ কারণেই ২০১৬ সালে সেতুটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে সওজ। আর এটি ভেঙে পড়লে সড়কপথে ঝালকাঠির সাথে পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও যশোরের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। খুলনা-বরিশাল রুটের যাত্রীবাহী বাসচালক মোখলেছুর রহমান হাওলাদার বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকলেও প্রতিদিন যাত্রীদের নিয়ে সেতু পার হতে হয়।
এভাবে জোড়াতালির পেছনে কোটি টাকা ব্যয় না করে বাসন্ডা নদীতে একটি নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন। স্থানীয় বাসিন্দা খলিল হাওলাদার বলেন, ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচলের সময় প্রচণ্ড আওয়াজ হয় এবং ব্রিজটি দুলতে থাকে। যেকোনো সময় এটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটি ভেঙে গেলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে ব্রিজটি দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, ‘এই সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এরই মধ্যে নতুন সেতু নির্মাণের জন্য আমরা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছি। বাকি তথ্যগুলো আমরা প্রধান প্রকৌশলীর দফতরে পাঠিয়েছি। ডিপিপি বাস্তবায়ন হলে শিগগিরই এখানে নতুন সেতু নির্মাণ করা হবে।’
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছরেও হয়নি নতুন সেতু, ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা
কিছুদিন পরপর সেতুর ওপরের প্লেটে ঝালাই দিয়ে মেরামত করে আসছে সেতু কর্তৃপক্ষ। ভারী যানবাহন উঠলেই সেতুটি দুলতে থাকে। এ দূরবস্থা বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি বাসন্ডা বেইলি সেতুর। বিকল্প না থাকায় এ সেতুর ওপর দিয
