ঠাকুরগাঁওয়ে অটোরিকশায় গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন (২৫) নামে এক চালকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই তরুণীকে অটোরিকশায় তোলেন সুজন। পরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি সেগুনবাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তরুণীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত অটোচালককে আটক করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।