শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগের বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার বগুড়া পর্যটন মোটেলে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শফিকুর রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমেই বাড়ছে। মেধাবীরা অনেক ক্ষেত্রেই তাঁদের যোগ্যতার যথাযথ মূল্য পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে গেলে যোগ্যতার পরিবর্তে আর্থিক লেনদেন প্রাধান্য পাওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁর মতে, এতে মেধাবী প্রার্থীরা আবারও বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন।গণভোটের ফল নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তাঁর দাবি, একই দিনে দুটি ভোটের একটি ফল মেনে সরকার গঠন করা হলেও গণভোটের ফল প্রত্যাখ্যান করা হয়েছে। এতে জনগণের বড় অংশের রায়কে অস্বীকার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, গণভোটের রায় মেনে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংসদে দাবি আদায় সম্ভব না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা মানবে না জামায়াত: শফিকুর রহমান
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগের বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার বগুড়া পর্যটন মোটেলে স্থান
প্রিয় বাংলাদেশসারা দেশ


