দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহের বিষয়ে মেহেরপুর সদর উপজেলায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এতে সভাপতিত্ব করেন।
সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, সমাজসেবা, স্বাস্থ্য, নির্বাচন ও পরিসংখ্যান বিভাগের কর্মকর্তারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক এবং জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হোসেন মিন্টু।