রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাস (৩৭) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে তাকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
শনিবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পুলিশের পাশাপাশি সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। গণমাধ্যমকর্মী ও উৎসুক মানুষের উপস্থিতিও ছিল সেখানে।এদিকে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।
ধানমন্ডি ৩২ থেকে যুবলীগের সক্রিয় সদস্য আটক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাস (৩৭) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নেওয়া
প্রিয় বাংলাদেশসারা দেশ


