লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন চোরাকারবারিকে ভারতীয় রুপি, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোন ও বাংলাদেশি নগদ অর্থ সহ আটক করেছে।
বিজিবি জানায় ০৬ নভেম্বর রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- ধরলা বিওপি’র টহলদল সীমান্তের আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি নন্দেরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় রুপি- ৫,০০০, ভারতীয় ইয়াবা- ১০ পিস, মোটরসাইকেল- ১ টি, মোবাইলফোন- ১ টি, বাংলাদেশি নগদ অর্থ- ১৮২০ টাকা এবং সীমকার্ড- ২ টি সহ পিয়াল ইসলাম (২৪) নামে ১ জনকে আটক করেছে। অপর একজন পলাতক রয়েছে।
তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের ও আটককৃত ব্যক্তিকে মালামালসহ পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।আটককৃত মালামালের আনুমানিক মূল্য- ২,৮৭,২২০ টাকা।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




