চাঁদপুরের মতলব দক্ষিণে স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকার হত্যা মামলায় জয় বিশ্বাস অনিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি হৃদয় সূত্রধরকেও যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মো. কামাল হোসাইন এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান মাধবী শিল্পালয় থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওমর সরকার। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাড়ির কাছের একটি উঠান থেকে উদ্ধার করে পুলিশ।
পরদিন নিহতের বাবা রবি ভক্ত অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তের পর পুলিশ হৃদয় সূত্রধর ও জয় বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার বিচার চলাকালে আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথি পর্যালোচনা শেষে আদালত জয় বিশ্বাসকে মৃত্যুদণ্ড এবং হৃদয় সূত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।রায় ঘোষণার সময় জয় বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি হৃদয় জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
স্বর্ণ ব্যবসায়ী হত্যা: চাঁদপুরে একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
চাঁদপুরের মতলব দক্ষিণে স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকার হত্যা মামলায় জয় বিশ্বাস অনিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি হৃদয় সূত্
প্রিয় বাংলাদেশসারা দেশ


