চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথকভাবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে নিহতরা হলো- বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) ও একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হলে পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল পানির স্রোতে তারা ভেসে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, গত পাঁচ দিনের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু বিষয়টি বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি।
ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সবাইকে বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথকভাবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে নিহতরা হলো- বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইল
