বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, বাংলাদেশ সরকার ও জনগণের ধারাবাহিক অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।
একইভাবে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
বার্তায় বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের নতুন র
প্রিয় বাংলাদেশবিশ্ব


