কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রাখতে সহায়তা মিশনের অংশ হিসেবে প্রণালির কাছের জলসীমায় সামুদ্রিক টহল বিমান ও একটি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল পাঠাবে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, সরকার চোংহে জলদস্যুবিরোধী নৌ ইউনিটের অভিযানিক এলাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউনিটটি বর্তমানে প্রণালির কাছে ওমানের দক্ষিণের জলসীমায় কাজ করছে।
সূত্র:  এএফপি