জুলাই সনদ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চে ব্যাপক মানুষের অংশগ্রহণ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লংমার্চের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চের সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। এরই মধ্যে কর্মসূচির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে সাড়া দেওয়া যাবে না। তার দাবি, আগের লংমার্চের তুলনায় এবারের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বাড়বে।
লংমার্চের কারণে সাধারণ মানুষের চলাচলে কিছুটা দুর্ভোগ হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা-রংপুর লংমার্চে ব্যাপক জনসমাগমের আশা, বললেন গোলাম পরওয়ার
জুলাই সনদ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চে ব্যাপক মানুষের অংশগ্রহণ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রব
প্রিয় বাংলাদেশরাজনীতি


