দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সহিংস ও অপরাধমূলক ঘটনা ঘটলেও পরিস্থিতিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না।বুধবার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, গত কয়েক দিনে গণমাধ্যমের গাড়িতে হামলা, বাড়িঘর ভাঙচুর, গুলি ও লুটপাটসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরও স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বেগের মতো কোনো পরিস্থিতি নেই বলে যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।তার ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান দায়িত্বের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দেওয়া অন্যতম। তাই এসব দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়ে মনোযোগ দেওয়ার বিষয়েও তিনি সমালোচনা করেন।
জামায়াতের এই নেতা সরকারপ্রধান ও সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজ নিজ দায়িত্ব আরও গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, দেশের রাজনৈতিক সংকটের সমাধান না করে সংবিধান সংস্কারের বিষয়ে নতুন প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া রায়ের সঙ্গে এই উদ্যোগের সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ, সার ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, এসব সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।সাম্প্রতিক অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানান গোলাম পরওয়ার।
আইনশৃঙ্খলা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা গোলাম পরওয়ারের
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সহিংস ও অপরাধমূলক ঘটনা ঘটলেও পরিস্থিতিকে যথেষ্ট
প্রিয় বাংলাদেশরাজনীতি


