ইসলামি মূল্যবোধের কথা কীভাবে মানুষের সামনে তুলে ধরতে হয়, সে বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীর শেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে হেফাজতে ইসলামের আমির ইসলামি মূল্যবোধের পক্ষে বক্তব্য দিয়েছেন এবং ইসলামকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে—এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তার মতে, এতে বিভ্রান্ত অনেক মানুষ সচেতন হয়েছেন।তিনি বলেন, ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করার যে অভিযোগ ছিল, সেটি দূর করতে হেফাজতে ইসলামের আমির ভূমিকা রেখেছেন। এ জন্য বিএনপির পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানান তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটি নিজেদের ইসলামি রাজনীতির অনুসারী বলে দাবি করে এবং শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলে। তবে তাদের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামি মূল্যবোধের বৈসাদৃশ্য রয়েছে বলে তিনি দাবি করেন।রাষ্ট্র পুনর্গঠনের প্রসঙ্গে তিনি বলেন, যারা একসঙ্গে আন্দোলন করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের দায়িত্ব এখন ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করা।
রাশেদ খাঁনের দাবি, রাষ্ট্র পুনর্গঠনের পরিবর্তে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক চেষ্টা করছে।হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারকে সহযোগিতা করা উচিত বলে মুহিব্বুল্লাহ বাবুনগুরী মত দিয়েছেন। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে লংমার্চ করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হেফাজতের কাছ থেকে ইসলামি মূল্যবোধের প্রচার শেখা উচিত জামায়াতের: রাশেদ খাঁন
ইসলামি মূল্যবোধের কথা কীভাবে মানুষের সামনে তুলে ধরতে হয়, সে বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীর শেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্র
প্রিয় বাংলাদেশরাজনীতি


