জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে বক্তব্য দেওয়ার আগে বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা তার জন্য মুনাজাত করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তিনিও ড. শফিকুর রহমানের জন্য দোয়া করেন।দোয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার দীর্ঘ ও কল্যাণময় জীবন এবং ধৈর্যের জন্য প্রার্থনা করেন।অন্যদিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করে জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেন, তার মধ্যে ‘রুহানি তাজল্লি’ রয়েছে।
সংসদে জামায়াত আমিরের জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের…
প্রিয় বাংলাদেশরাজনীতি


