দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গিয়ে আব্বাস উদ্দিনের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তার পাশে দাঁড়ান।
এ সময় আব্বাস উদ্দিনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন আবদুল মোনায়েম মুন্না।হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতার শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আব্বাস উদ্দিনের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি জানান, দলীয় নেতাকর্মীদের বিপদের সময়ে পাশে থাকার ধারাবাহিকতার অংশ হিসেবেই ক্যানসারে আক্রান্ত এই যুবদল নেতার চিকিৎসায় সহযোগিতা করা হচ্ছে।
ক্যানসার আক্রান্ত যুবদল নেতাকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদ
প্রিয় বাংলাদেশরাজনীতি


