বাংলাদেশের উন্নয়ন ও বিভিন্ন সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা আরও কার্যকরভাবে অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও সরকারের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনসাধারণের প্রত্যাশা পূরণে কীভাবে আরও বিস্তৃতভাবে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের গুরুত্বও আলোচনায় আসে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন জহির উদ্দিন স্বপন। সরকারের চলমান কার্যক্রমে জাতিসংঘের বিভিন্ন সংস্থা আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আরও জোরদারের প্রত্যাশা
বাংলাদেশের উন্নয়ন ও বিভিন্ন সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা আরও কার্যকরভাবে অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক
প্রিয় বাংলাদেশজাতীয়


