সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে মামলাজট কমতে শুরু করেছে। বছরের শুরুতে সুপ্রিম কোর্টে বিচারাধীন  ৭ লাখ ৮০০টি মামলা ৩১ অগাস্ট শেষে  কমে নেমেছে ৬ লাখ ৮৫ হাজার ৮৩০টিতে। আট মাসে নতুন মামলা  হয়েছে ৮৩ হাজার ৭৪৬টি। নিষ্পত্তি হয়েছে ৯৮ হাজার ৭৩২টি মামলা।
চলতি বছরের শুরুতে আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল ৪১ হাজার ৫৫১টি। প্রথম আট মাসে নতুন ৯ হাজার ১৩৯টি মামলার বিপরীতে নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ১৩৬টি। ৩১ আগস্ট শেষে আপিল বিভাগে বিচারাধীন মামলা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৫৪টিতে।
আপিল বিভাগে ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বছরে গড়ে ৬ হাজার ৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ১৩৬টি মামলা।