মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই এবং সহযোগিতা সম্প্রসারণ করা হবে।
এ ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের যোগাযোগ স্থাপন এবং সমন্বয়ের ক্ষেত্রে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।