ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে সরকার। দিবসটি উপলক্ষে বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিটের পাশাপাশি উদ্বোধনী খামও উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।