গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে গুমের শিকার ব্যক্তিদের স্বজন এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা রয়েছেন।নিয়োগপত্র পাওয়া পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিও জানান তারা।