ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে, ভারতে আশ্রিত পলাতক আসামিরা যদি রাজনৈতিক বক্তব্য দেন বা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেন, তবে তা দুই দেশের ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আগমী ৫ আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার গুঞ্জন এবং তাতে ভারত সরকারের আপত্তি না থাকার খবরের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রধান। তিনি কোথায় কী বললেন, তার উত্তর দেওয়া বাংলাদেশ সরকারের কাজ নয়। ভারত সরকার আগে জানিয়েছিল তারা পলাতক কোনো আসামির রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না। ফলে এবার ঘোষিত অনুষ্ঠানে তাদের অবস্থান কী, তা তাদেরই পরিষ্কার করা উচিত।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও জানান, সম্প্রতি নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং দুই দেশই ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করছে না, তবে প্রয়োজন মনে করলে বাংলাদেশ কূটনৈতিক মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবে।
বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখতে চায় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির স্বার্থে ভারত সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করার তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার (৩ আগ
প্রিয় বাংলাদেশজাতীয়


