মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (ইউএনসিসিডি কপ-১৭)-এর সাইডলাইনে চারটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বৈঠকগুলোতে ভূমি অবক্ষয় ও খরা মোকাবিলা, জলবায়ু সহনশীলতা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও শ্রম অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে জলবায়ু-সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুন্দরবন ও বঙ্গোপসাগরীয় উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাটসেতসেগ বাতমুনখের সঙ্গে বৈঠকে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশি কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ ও তৈরি পোশাক রপ্তানির সুযোগ নিয়ে আলোচনা হয়।এ ছাড়া মঙ্গোলিয়ার শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনাও আলোচনায় আসে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির বিষয় উঠে আসে।মঙ্গোলিয়ার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সানদাগ-ওচির সেন্ডের সঙ্গে বৈঠকে ভূমি পুনরুদ্ধার, মরুকরণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য, জলবায়ু অভিযোজন ও খরা মোকাবিলায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
কপ-১৭-এর সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (ইউএনসিসিডি কপ-১৭)-এর সাইডলাইনে চারটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী
প্রিয় বাংলাদেশজাতীয়


