ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির সদস্যরা অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলের কার্যক্রম, রেল পরিদর্শন অধিদপ্তর, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরা হয়।
রেলের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের পাশাপাশি মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে কমিটি। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে আয় বৃদ্ধি এবং রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করা হয়।
এ ছাড়া রেলের ডিজিটাল সেবা, নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বাড়ানো, টিকিট কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ এবং প্রস্তাবিত পঞ্চগড়-কক্সবাজার রেলপথের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলখাতকে লাভজনক করতে মালবাহী ক্যারেজ বাড়ানোর সুপারিশ
ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত
প্রিয় বাংলাদেশজাতীয়


